Header Ads Widget

For everyone

যার যার ব্যক্তিগত ব্যাপার মতামত থাকতেই পারে। এই
জন্যই দেশটা ১৯৭১ সালে স্বাধীন হয়েছে।
.
লাইভে আসা খারাপ না, কিন্তু আপনি জানেন আপনার
লাইভ ডাউনলোড হয়ে বা স্ক্রিন রেকর্ড হয়ে চলে
যাচ্ছে ইউটিউব/এডাল্ট সাইটে? লাইভে আশা কিন্তু
খারাপ বলছিনা আমি।
.
ফেসবুকে বা অনলাইনে ছবি দেওয়া খারাপ না কিন্তু
তার ছবি চলে যাচ্ছে এডাল্ট বা চটি পেজে এবং
অজানা হাজারো ফেক আইডির প্রো পিক, কভার বা হাই
ফ্রেন্ড আমাকে কেমন হট লাগছে আমায় এই ক্যাপশনে।
আমি এখনো বলছিনা ছবি দেওয়া খারাপ।
.
ছবি দেওয়া খারাপ না, কিন্তু হাজারো পেজ চলছে এই
মেয়েদের ছবিতে। বোন লাইভে আশা কিন্তু মোটেও
খারাপ না, ছবি দেওয়া ও খারাপ না।
.
কিছু মনে করবেন না, যেই ছেলে ফেসবুক চালায় ভালো
যদি সেই ছেলে হয় একটু বুঝতে পারে, আমি বলতে পারি
মন থেকে কোন ছেলে তার বোন বা বউকে লাইভে আসতে
দিবে না। তার বোন/ বউয়ের ছবি ফেসবুকে আপলোড
দিবে না।
.
লাইভে আসেন হাই হ্যালো দিয়ে চলে যান। কিন্তু
আপনার হাই হ্যালো কাট কপি পেস্ট হয়ে আরেকজনের
ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছে এইটা কিন্তু খারাপ না।
একটু সার্চ দিয়ে দেখুন তো কত হাজার হাজার মেয়ের
লাইভে আপনার লাইভ ভিডিও টা আছে কিনা।
.
স্টেজ প্রোগ্রাম কিংবা কারো পার্টিতে ছবি তোলা
খারাপ না। কিন্তু কখনো কি ভেবেছেন কার ফোনো ছবি
তুলছেন? কার ডি,এস,এল,আর দেখেই বললেন ভাইয়া একটা
ছবি তুলে দেন। কখনো কি গ্যারান্টি দিতে পারবেন ওই
ভাইয়া ছবি গুলি খারাপ কাজে ব্যবহার করবে না?
কিংবা তার ফোনটা চুরি হয়ে যাবে না? আর এই ফোন বা
ক্যামেরা চুরি হবার পরে আপনার ছবি গুলি ভাইরাল হবে
না?
.
একটা ছোট উদাহরন দেই, ক্রাইম প্রোগ্রামে
দেখেছিলাম এক বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড তাদের
রোমান্টিক মুহুর্তের কিছু অংশ স্মৃতি হিসাবে রেখে
দিয়েছে কম্পিউটার এ একটা ফোল্ডারে লুকিয়ে। একদিন
কম্পিউটার নষ্ট হলো দোকানে ঠিক করতে দিলো অত:পর
দোকান থেকে সেই ভিডিওগুলি ভাইরাল হলো? কে
দোষী তারা? না কি সেই দোকানদার? নাকি দু জনেই?
.
বাদ দেন এই কথা, আজকে জি এফ / বি এফ এর সাথে হট হট
এসএমএস এ চ্যাট করছেন ছবি দিচ্ছেন রাস্তায় যখন বের
হবেন হাত থেকে ফোনটা ছিনতাই হবেনা গ্যারান্টি
দিতে পারবেন? ৫ মিনিট চোখ বন্ধ করে চিন্তা করুন তো
আপনার ফোনটা অন্য কারো কাছে কত পারসোনাল কিছু
আছে এখন কি হবে? কল্পনা করেছেন কখনো।
.
সেইদিন লিখেছিলাম ভালো ফ্যামিলির মেয়েরা
লাইভে আসেনা, কিংবা ছবি দেয় না। অনেকের আপত্তি
লাইভে আসলেই কি খারাপ? কিংবা ছবি দিলেই কি
খারাপ?
.
না খারাপ আপনি না, আপনি পবিত্র কিন্তু আপনার
লাইভ/ ছবি যখন খারাপ যায়গায় দেখা যায় তখন সবাই
ভাবে এই চেহারার মেয়েটা খারাপ। খারাপ আপনি না
তখন, আপনার মুখের অবয়বটা খারাপ। সবাই আপনার মুখ
দেখে চিনবে একে তো অমুক এডাইল্ট সাইটে দেখেছি,
কিংবা চটি পেজের পোষ্টে হয়ত সত্যি খারাপ নয়ত এমন
যায়গায় ছবি যাবে কেনো? তখন আপনার ফ্যামিলির মান
সম্মান কই যাবে কল্পনা করেছেন?
.
প্রমান দিবেন আপনি খারাপ না, হাজারটা প্রমান
দিবেন। চিৎকার করে কাঁদবেন আপু তবুও কেউ বিশ্বাস
করবে না আপনি ভালো। মেয়েরা একটা সাদা কাপড়ের
মত। ফ্যাক্টরি থেকে যখন বের হয় তখন ওই কাপড়টা সাদাই
থাকে, একটা দাগ লাগলে তা হয়ত ধুয়ে উঠানো যায়
কিন্তু আগের মত হয়না আর যদিও হয় নিজের মনে থেকে
যায় একবার তাকে ধোয়া হয়েছিলো।
.
লাইভে আসেন হাই হ্যালো দেন, ছবি দেন লাইক কমেন্ট
পাবেন কিন্তু বিশ্বাস করেন যতদিন আপনার ফ্যামিলির
কেউ এমন বিপদে না পড়বে ততদিন আপনি বুঝবেন না।
প্রতিটা ভাই, বন্ধু, বাপ,মা চাইলে এই মেয়েদের লাইভে
আশা ছবি দেওয়া বন্ধ করতে পারে।
.
ভাই যদি একবার বোনকে এই যায়গায় নিয়ে কল্পনা করে
বুঝবে ছবি দেওয়াটা কতটা ঝুকি। বাবা,মা বন্ধুরা
চাইলেই বুঝাতে পারে। হয়ত আমার লেখায় একজন ও শুধরে
যাবে না। তবে আমি সব সময় আমার ছোট বোনের কথাটা
চিন্তা করেই লিখি হয়ত আমার বোনের মত সেও অন্য
কারো বোন।
.
আবার বলছি লাইভে আশা খারাপ না, ছবি দেওয়াও
খারাপ না যদি কেউ গ্যারান্টি দিতে পারেন এইগুলি
ভাইরাল হবেনা। অপরাধী কে শাস্থি দিতে বলবেন
এইটাইত? আমার প্রশ্ন অপরাধীকে অপরাধ করার সুযোগ
কে দিচ্ছে, কেনো দিচ্ছেন? আপনিই তো সব কিছু তার
সামনে তুলে দিয়েছেন। তবে ওই অপরাধীর চাইতে আগে
আপনার শাস্থি হওয়া উচিত আপু।
.
.
লেখাঃ internet

Post a Comment

0 Comments